বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২.কার্তিক.১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৩, ২৮ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফাইল ফটো

পাহাড়ের চলমান অস্থিরতা এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের কারণে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার পূর্বনির্ধারিত তিন দিনের সফর বাতিল করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, ২৮ অক্টোবর (বুধবার) চট্টগ্রাম, ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) রাঙ্গামাটি এবং ৩০ অক্টোবর (শুক্রবার) বান্দরবান সফরের কথা ছিল রাষ্ট্রপতির।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে সফরসূচি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এ এফ এম মাহফুজুর রহমান খাঁন।

রাষ্ট্রপতির নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার চট্টগ্রামে পুরাতন হাউজ পরিদর্শন ও একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে রাতযাপন শেষে বৃহস্পতিবার রাঙ্গামাটিতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তার।

২৯ অক্টোবর বিকেলে বান্দরবানের নীলগিরিতে পৌঁছে সেখানে রাতযাপনের পর ৩০ অক্টোবর কেওক্রাডং পরিদর্শনের পরিকল্পনা ছিল রাষ্ট্রপতির।